রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এর তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ভলান্টিয়ার অপরচুনিটিজ (ভিও) এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসীজ বাংলাদেশ (ভিএসও)-এর যৌথ উদ্যোগে আজ ০৫ ডিসেম্বর (২০২৩ ) মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস’ পালিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভিএসও বাংলাদেশ-এর অ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ ব্রুনাই-এর হাইকমিশনার মি. হারিস ওথমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খোন্দকার 

মোকাদ্দেম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. আ. হামিদ খান এবং জিআইজেড বাংলাদেশ-এর প্রতিনিধি মোহাম্মদ হামিদুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তরুণ ও যুব স্বেচ্ছাসেবীদের দেশ ও জাতির চেইঞ্জ মেকার উল্লেখ করে বলেন, স্বেচ্ছায় সেবা প্রদান করা একটি মহৎ কাজ। ঘুর্ণিঝড়সহ নানা প্রকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবনের 

ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় ও মানুষের জান-মাল রক্ষায় ঝাঁপিয়ে পরে। তরুণ স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদানে প্রতিবছর এই দিবসটি পালন করায় আয়োজকদের তিনি ধন্যবাদ জানান। দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে ভলান্টিয়ারিজমের চেতনায় উজ্জীবীত হয়ে কাজ করার জন্য উপাচার্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit