বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ঢাবি নাট্য সংসদের বিজয় নাট্যোৎসব সমাপ্ত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে আয়োজিত ৩-দিনব্যাপী বিজয় নাট্যোৎসব-২০২৩ এবং উদ্যোক্তা মেলা গতকাল ০৩ ডিসেম্বর (২০২৩) রবিবার শেষ হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল সন্ধ্যায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাট্য সংসদ-এর সভাপতি মো. লিপটন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নাট্য সংসদের মডারেটর অধ্যাপক ড. আহমেদুল কবির, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল 

কবির শয়ন ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান ক্সসকত এবং অগ্নিবীণা সংগীত নিকেতনের উপদেষ্টা মো. মুকিতুর রহমান রাফি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নাট্য সংসদের সাধারণ সম্পাদক দীপম সাহা অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সমাজের গতি-প্রকৃতি, অতীত, ইতিহাস, ভালো-মন্দ দিকসহ বিভিন্ন বিষয় নাটকের মাধ্যমে খুব সহজে মানুষের সামনে তুলে ধরা যায়। ‘নাটক’-কে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজের বিভিন্ন কুসংস্কার ও অপসংস্কৃতি দূর করতে নাট্যচর্চার গুরুত্ব অপরিসীম। 

দেশবিরোধী অপশক্তি ও যারা সমাজকে কুপমÐকতায় ভরে দিতে চায়, নাট্যচর্চার মাধ্যমে তাদের প্রতিহত করার জন্য নাট্য সংসদের সদস্যদের প্রতি উপাচার্য আহবান জানান। উল্লেখ্য, এবারের উৎসবে ৩-দিনে মঞ্চস্থ হয় ৩টি নাটক। গতকাল সমাপনী দিনে নাট্য সংসদের সভাপতি লিপটন ইসলামের নির্দেশনায় মঞ্চায়িত হয় মাইকেল মধুসূদন দত্তের নাটক ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’।

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit