সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

আল-আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরাইলের হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমাহ সাবরির বাড়িতে হামলা করেছে দখলদার ইসরাইলি সেনারা। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-সাওয়ানা এলাকায় অবস্থিত শেখ ইকরিমাহর বাড়িতে হানা দিয়ে ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা।

শেখ ইকরিমাহ জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান এবং জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের সাবেক ধর্মীয় নেতা। তিনি ফিলিস্তিনের স্কলার ও ধর্মীয় নেতাদের সংগঠন, জেরুজালেমের সুপ্রিম ফতোয়া কাউন্সিল এবং সুপ্রিম ইসলামিক অথরিটির প্রেসিডেন্টের দায়িত্বেও রয়েছেন।

গত ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধ বাধে। যুদ্ধটি গাজা কেন্দ্রিক হলেও; ইসরাইলিদের হামলা থেকে বাদ যায়নি পশ্চিমতীর।

যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এখন পর্যন্ত প্রায় ২৫০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যে সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। কয়েকজন প্রাণ হারিয়েছেন অবৈধ বসতিস্থাপনকারী ইহুদিদের আক্রমণের শিকার হয়ে।

পশ্চিমতীরের সাধারণ মানুষের ওপর হামলার পাশাপাশি পবিত্র মসজিদ আল-আকসার ইমামের বাড়িতেও হামলা চালিয়েছে ইসরাইল।

দখলদার ইসরাইলি সেনাদের হামলায় শুধু গাজায় ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক আল-জাজিরাকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন ৭০০ ফিলিস্তিনি। এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit