নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহে মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মিশু এবং মেলান্দহ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো শাহাদুল্লাহ র নেতৃত্বে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা জামালপুর জেলার মেলান্দহে অবরোধের সমর্থনে মিছিল করেছে। গতকাল ২ ডিসেম্বর (২০২৩) শনিবার রাতে জামালপুর টু দেওয়ানগঞ্জ হাইওয়ের মেলান্দহ উপজেলাধীন চরপলিশা নামক স্থানে মিছিল শেষে সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা যুবদল নেতা মো ওয়াহেদ, পৌর যুবদল নেতা খোকন আহমেদ বাম্বু, মেলান্দহ উপজেলার ৫ নং নয়া নগর ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন আহমেদ,রুবেল আহমেদ,রুবেল মিয়া, ২ নং কুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো ছিদ্দিক, জাহিদুল ইসলাম, নাহিদ ,রুবেল ,রবিন সহ প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী।
কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮