শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি শেষ হতেই সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। আর এদিনই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ।

সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিওট এবং কিরাত সমোনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। তবে সব হামলাই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা।

এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, হিজবুল্লাহর হামলার পর লেবাননে তাদের লঞ্চার লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।

লেবাননে শুক্রবার ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টিভি চ্যানেল আল-মানার। গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলি লেবাননে তিনজন নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit