শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

জাতির সাথে বেইমানি করা সমীচীন হবে না : কর্নেল অলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান, মুনাফেকেরা কাফেরদের থেকেও অধম। কোনো অবস্থাতেই জাতির সাথে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।

দেশবাসীকে রবি ও সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন অলি আহমদ।

বিবৃতিতে অলি আহমদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। বর্তমানে বেঁচা কেনার  নির্বাচন, ভাগবাটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নির্বাচন বর্জন করেছি। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু। আমি এলডিপির নেতাকর্মী, সমর্থকসহ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও দেশ রক্ষার জন্য আপনার ও আমার ঈমানি দ্বায়িত্ব পালন করতে হবে। ঈমান নাই যার, কিছুই নাই তার। আশা করি আল্লাহর রহমতে আমরা ঈমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হবো এবং জাতীয় বেঈমানদের দলে নিজেকে অন্তভুর্ক্ত করব না।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit