রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম

যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৪২ Time View

স্পোর্টস ডেস্ক : গোল ডটকম জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে যে তিনজন বাদী হয়ে মামলা করেছেন তারা হলেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস। তারা তিনজনই বিনান্সে বিনিয়োগ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। তাদের বিনিয়োগের পেছনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বিনান্সের পক্ষে রোনালদোর প্রচারণা। মামলা করা তিন বাদী এখন তাদের ক্ষতিপূরণও চেয়েছেন।

মামলাকারীরা দাবি করেন, বিনান্সের অনিবন্ধিত ক্রিপ্টো সিকিউরিটিজের বিক্রি সম্পর্কে রোনালদো জানতেন অথবা তার জানানো উচিত ছিল। এছাড়াও ক্রিপ্টোকারেন্সির প্রচারণায় তারকাদের পেমেন্ট গ্রহণের তথ্য প্রকাশের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে সতর্কবার্তা দিয়েছিল, সেটিও রোনালদো মানেননি।

২০২২ সালের মাঝামাঝি সময়ে রোনালদো তার নিজস্ব নন ফাঞ্জিবল টোকেনস বা একধরনের ডিজিটাল সম্পত্তির (এনএফটি) প্রচারণা চালাতে বিনান্সের সঙ্গে চুক্তি করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit