শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিমন্ত্রীর ঢাকা-১৯ আসনে লড়বে দুই সতন্ত্র প্রার্থী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৫২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমান। তবে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম। ফলে ভোটের মাঠে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা নেতাকর্মীদের।
সোমবার সকালে প্রতিমন্ত্রীর আসনে দুই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করেন তারা। এরআগে রোববার বিকেলে গণভবনে তাকে বিভিন্ন দিক বিশ্লেষণ করে আওয়ামী লীগের মনোনীত করা হয় প্রার্থী ডা. এনামুর রহমানকে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সারা দেশে ২৯৮ প্রার্থী চূড়ান্ত করেছেন।
সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছি। আশা করছি, স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণ তাদের সেবা করার সুযোগ দেবেন। তিনি আরও বলেন, আমি ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। সেক্ষেত্রে আমার একটা ভোট ব্যাংক রয়েছে। জনগণও আমার ওপর আস্থা রেখেছিলেন, আমিও আমার ইউনিয়নকে ঢেলে সাজিয়েছি। এবার ঢাকা-১৯ তথা সাভার-আশুলিয়া ঢেলে সাজানোর পালা। এ নির্বাচনে জনগণ আমার ওপর আস্থা রাখবেন বলে আমি বিশ্বাস করি। এর আগে আমি জনগণের আস্থা রেখেছি। এবারও তাদের আস্থার প্রতিদান দেব। এ পর্যন্ত জনগণকে কথা দিয়ে আমি বরখেলাপ করিনি। এবারও কথা রাখব।
এব্যাপারে অপর স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ বলেন, নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের চাপ আছে। সেই চাপ থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তারপরও আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছি। নেতাকর্মীরা যেভাবে চাইবেন আমি সেভাবে সিদ্ধান্ত নেব। অন্যদিকে, নৌকার মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit