শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা  দিয়েছেন জেএসএস নেতা ঊষাতন তালুকদার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। মঙ্গলবার বিকেলে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর কাছে ঊষাতন তালুকদার তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, জনসংহতি সমিতি রাঙামাটি জেলার সভাপতি ডাঃ গঙ্গা মানিক চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল চাকমা প্রমুখ।

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে রয়েছেন ঊষাতন তালুকদার। এর আগে, ২০১৩ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার।

এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী দীপংকর তালুকদারের সঙ্গে‘ভোটযুদ্ধে’হেরে যাওয়ায় আবারও আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। এবারও মূলত এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেএসএস সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যানুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে ২০৩ ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেএসএস সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার সিংহে প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ ভোট আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান ৩১ হাজার ৪৩৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলা ও দুই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit