শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ফেনী-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলাউদ্দিন চৌধুরী নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ Time View

ডেস্ক নিউজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আলাউদ্দিন চৌধুরী নাসিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু।

এসময় ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম বাবু, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, তার কার্যালয় থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে তার ভাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ফেনী-১ আসনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দলীয় মনোনয়ন দেওয়ায় সভানেত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit