বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মায়ের লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই আদিবাসী শিক্ষার্থী পেলো জিপিএ-৩.০০

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই আদিবাসী শিক্ষার্থী কুইন্টার ঘাগ্রা জিপিএ-৩.০০ পেয়েছে। আজ রোববার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুইন্টার ঘাগ্রার বড় ভাই জাল সেং ঘাগ্রা। কুইন্টার আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। তার বাবার নাম সিলভেস্টার ঘাগ্রা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট কুইন্টার ঘাগ্রার এইচএসসি পরীক্ষা শুরু হয়। ২৭ আগস্ট সকালে কুইন্টারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিক্ষা ছিল। ওইদিনই ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার মা হেলিমা ঘাগ্রা। তাদের বাড়িজুড়ে যখন চলছিল আহাজারি। সেই সময় মায়ের লাশ বাড়িতে রেখে দুচোখে জল নিয়েই পরীক্ষার টেবিলে বসেছিল কুইন্টার ঘাগ্রা। পরে পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরলে মায়ের লাশ সমাধির কাজ সম্পন্ন করা হয়।

কুইন্টার ঘাগ্রা বলেন, আমার রেজাল্ট দেখে যেতে পারল না মা। রেজাল্ট তেমন ভালো হয়নি। তারপরও আমি খুশি আছি। এ নিয়ে আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের প্রভাষক নুর মোহাম্মদ বলেন, ছেলেটি অত্যন্ত ভালো। পরীক্ষার সময় ওর মা মারা যান। সেদিন মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়। তারপরের বাকি পরীক্ষা গুলো সে খুবই হতাশা নিয়ে দিয়েছে। তার এই ফলাফলে আমরাও খুশি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit