বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির স্বর্ণের দাম বাড়ল

ঢাকার দুই আসনের মনোনয়নপত্র নিয়েছেন জি এম কাদের ও তার স্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দুই আসনের মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের। আজ শনিবার পর্যন্ত ঢাকার ২০টি আসন থেকে এই দুজনসহ ৮০ জন মনোনয়নপত্র নিয়েছেন। এদিন সন্ধ্যায় রমনা থানার নির্বাচন কর্মকর্তা এম এম শাহনাজ পারভীন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ঢাকা জেলার আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাইরের আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকার জেলা প্রশাসক (ডিসি)। নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছেন। কুড়িল, খিলক্ষেত ও উত্তরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন শেরীফা কাদের।

ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত। আর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ক্ষমতাসীন দলের হাবিব হাসান।

ঢাকা-১৭ আসন থেকে জি এম কাদেরসহ এখন পর্যন্ত মোট সাতজন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে মো. আবু সাঈদ নামের এক প্রার্থী রয়েছেন, যিনি মনোনয়নপত্রে দল হিসেবে আওয়ামী লীগ উল্লেখ করেছেন। আর ঢাকা-১৮ আসন থেকে শেরীফা কাদেরসহ তিনজন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে বশীর উদ্দিন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit