আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের প্যানেল স্কয়ার। একসঙ্গে পাঁচজনকে ছুড়িকাঘাতের প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাস্তায় নামেন সাধারণ মানুষ। ভাংচুর করেন পুলিশের গাড়িসহ বেশকিছু যানবাহন।
একপর্যায়ে ধরিয়ে দেয়া হয় আগুন। এছাড়া শহরের বিভিন্ন দোকানে লুটপাটের কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে ডাবলিন শহরে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ।
ঘটনার শুরু বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে। ডাবলিনের একটি স্কুলের সামনে হাঁটতে থাকা ছাত্র ও অভিভাবকদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। এতে বেশ কয়েকজন আহত হন।
কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৩০