শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্কনিউজঃ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপির ৬ষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি-জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার অবরোধের শেষ দিন। বুধবার ভোর ৬টায় হয়ে তা শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত চলবে।

বুধবার ভোর থেকে শুরু হওয়া অবরোধে রাজধানীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আসাদ গেট এলাকায় বাসে আগুন দেয়ার চেষ্টা করলে এক যুবককে আটক করে থানায় নিয়েছে পুলিশ। অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি-জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

রাজধানীর সড়কগুলোতে কিছু সংখ্যক গণপরিবহন চলাচল করলেও তাতে অপ্রীতিকর ঘটনার ভয়ে যাত্রী কম ছিল। এছাড়া লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে, তবে সংখ্যায় কম। এ কারণেই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া অবরোধের কারণে রাজধানীর বাসটার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

এরআগে, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ এবং ২ দিনের হরতাল কর্মসূচির পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

বিপুল/২৩.১১.২০২৩/দুপুর ২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit