শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আবহমান কাল ধরে অগ্রহায়ন মাস এলেই বাঙ্গালী জাতি নবান্ন উৎসবে মেতে ওঠেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নবান্ন উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় পিঠা উৎসব, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অঙ্কন শিক্ষক শঙ্খদ্বীপ দে এর সঞ্চালনায় ‘‘এসো মিলি সবে – নবান্নের উৎসবে’’ এই প্রতিপাদ্যে অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রদান শিক্ষক বাসন্তী রানী সাহা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, শিক্ষক মনিরুল ইসলাম, উস্তাদ লক্ষেন পান্ডে, বকুল ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, বাঙ্গালীর নানা ঐতিহ্যের মাধ্যমেই ফুটে উঠে বাংলা সংস্কৃতি। আবহমান কাল থেকেই পালিত হচ্ছে বাঙ্গালী জাতীর প্রানের নবান্ন উৎসব। অগ্রহায়ণের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এ উৎসব। এ উৎসবের ঐতিহ্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান। আলোচনা পর্ব শেষে শিল্পকলা একাডেমির শিল্পিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit