শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাঁপ

আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ Time View
মোঃ আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, ইসির একার পক্ষে রোডম্যাপ বাস্তবায়ন কার অসম্ভব। নির্বাচন কমিশনার আনিসুর রহমানের মতে, সময়মত নির্বাচনের আয়োজন করতে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা ততোই বৃদ্ধি পাচ্ছে। সরকার চাচ্ছে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর চাওয়া ১ টি নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদীয় আসন দিনাজপুর-৫ এ (ফুলবাড়ী-পার্বতীপুর) ইতোমধ্যে প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। প্রতিবারের মতো এ আসনে প্রার্থী হিসেবে আছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার।

তিনি গত জাতীয় নির্বাচনে ভোট পেয়েছিলেন ১,৮৮,৬৮০টি। স্থানীয় নেতাকর্মীরা মনে করেন এবারও তিনি এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হতে যাচ্ছেন। এছাড়াও এই সংসদীয় আসনের ২ উপজেলার একাধিক প্রবীণ আওয়ামী লীগ নেতা মনে করেন, প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের প্রতিদ্বন্দ্বী হবার পর্যায়ে এখনো কেউ সেভাবে জায়গা করে নিতে পারেননি। তাই এবারও তিনি বাংলাদেশের এই প্রাচীন বড় রাজনৈতিক দলটির প্রার্থী হচ্ছেন বলে ধারনা করা হচ্ছে।

এই আসনে আওয়ামী লীগের আরও মনোনয়ন চাইছেন- ব্রিগেডিয়ার জেনারেল ডা.তোজাম্মেল হক, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দুল আলম শান্তু, কেন্দ্রীয় যুবলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির ও পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. সাজ্জাদ।

এ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের নাম। তিনি গত ২০১৮ সালের নির্বাচনে ১,২৮,৫৬৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছিন। ইতিপূর্বে বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে ৬ বার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। ফলে দলের একটি অংশ মনে করছে তিনি যেহেতু ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছেন তাই এখানে বিএনপির প্রার্থী হিসেবে নতুন মুখ আসুক। 
অন্যদিকে এ আসনে জাতীয়তাবাদী দলের প্রার্থী হতে চাচ্ছেন সাবেক মন্ত্রী ও এমপি হাজী মনছুর আলি সরকার, পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য জাকারিয়া বাচ্চু, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। তিনি গত ২০১৮ সালের নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির প্রার্থী হিসেবে ২ জনের নাম বেশি শোনা যাচ্ছে। এরা হলেন- কেন্দ্রীয় সদস্য ও দিনাজপুর জেলা কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সোলায়মান সামি(তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন,  কেন্দ্রীয় সদস্য  অপরজন উপজেলা জাপার সাবেক  সভাপতি কাজী আব্দুল গফুর । এই আসনে মোট ভোটার ৪লাখ ১৬ হাজার ৭০৩জন।পার্বতীপুরে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ২৪৩ জন ও ফুলবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬০জন।
জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন একক প্রার্থী হিসেবে দলের মনোনয়ন চেয়েছেন বলে তথ্য সূত্রে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit