মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

চিয়াসিড যেভাবে খেলে বেশি উপকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ Time View

লাইফ স্টাইল ডেস্ক : বর্তমানে চিয়াসিড বেশ জনপ্রিয় একটি সুপারফুড। ছোট এই বীজে রয়েছে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। তবে সঠিক নিয়মে না খেলে চিয়াসিডের পুরো উপকারিতা পাওয়া যায় না। জেনে নিন যেভাবে খেলে চিয়াসিড থেকে মিলবে বেশি উপকার।

পানিতে ভিজিয়ে খাওয়া 

চিয়াসিড সরাসরি না খেয়ে অন্তত ৩০ মিনিট বা রাতভর পানিতে ভিজিয়ে রাখা উচিত। এতে বীজ ফুলে ওঠে এবং হজম সহজ হয়।
এক গ্লাস পানিতে ১-২ চা-চামচ চিয়াসিড ভিজিয়ে সকালে খেলে শরীর ডিটক্স হয়।

সকালে খালি পেটে খেলে 

সকালে খালি পেটে চিয়াসিড খেলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য কমে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

দই বা স্মুদির সঙ্গে মিশিয়ে

টক দই, ফলের স্মুদি বা ওটসের সঙ্গে চিয়াসিড মিশিয়ে খাওয়া যায়। এতে প্রোটিন ও ফাইবারের ঘাটতি পূরণ হয় এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে।

লেবু পানি বা মধুর সঙ্গে

চিয়াসিড ভেজানো পানি সঙ্গে লেবুর রস বা সামান্য মধু মিশিয়ে খেলে শরীর সতেজ থাকে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।

সালাদে ব্যবহার

সবজি সালাদ, স্যুপ বা হালকা রান্নায় চিয়াসিড ছিটিয়ে খাওয়া যায়। এতে খাবারের পুষ্টিগুণ বাড়ে।

কতটুকু খাওয়া উচিত?

দিনে ১-২ চা-চামচ চিয়াসিডই যথেষ্ট। অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে।

সতর্কতা

যাদের গ্যাস্ট্রিক বা গিলতে সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিয়াসিড খাবেন। সঠিক নিয়মে চিয়াসিড খেলে সুস্থ শরীর ও সুন্দর জীবনের পথে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit