শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে হোঁচট, পতনে সূচক ও লেনদেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (১২ নভেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। ডিএসইতে এদিন কমেছে সবকটি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৭ দশমিক ৭২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৬২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১২৩ দশমিক ২১ পয়েন্ট ও ১ হাজার ৩৫৯ দশমিক ৯১ পয়েন্টে।

এ ছাড়া রোববার ডিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টি কোম্পানির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এছাড়া ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়ার, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও জেমিনী সী ফুড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৪২ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৫১ দশমিক ১৭ পয়েন্টে ও ১০ হাজার ৯৫ দশমিক ২৭ পয়েন্টে।

 
এছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ২ দশমিক ১৪ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩০৫ দশমিক ৬৫ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৫ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫৯ দশমিক ৩১ পয়েন্টে ও ১ হাজার ১৭২ দশমিক ৭০ পয়েন্টে।
 
সিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, লেনদেন কমেছে ২ কোটি ৭৩ লাখ টাকা।
 
সিএসইতে ১৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit