শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আসছে শীত, ত্বকের যত্নে এখন থেকেই খাবেন কোন বিশেষ পানীয়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঠাণ্ডা মৌসুমে এসব পানীয় যেমন শরীরের পানিশূন্যতা দূর করে, তেমনি যত্ন নেয় ত্বকেরও। এই পানীয় ত্বকের জেল্লা বাড়িয়ে শরীরে বাড়তি পুষ্টি জোগায়। যদি ঠাণ্ডা আবহাওয়ায় আপনার সর্দি-কাশি কিংবা ব্রণ বা একনির সমস্যায় ভোগার প্রবণতা থাকে, তবে এসব পানীয় অবশ্যই ডায়েটে আজকে থেকেই রাখতে শুরু করুন।

  
বিভিন্ন প্রসাধনীর ঝামেলায় না গিয়ে নিয়মিত এসব পানীয় খেলেই এক মাসের মধ্যে ত্বকের পার্থক্যটা অনুভব করতে পারবেন।
 
১. শীতে ত্বকের যত্নে এক নম্বর তালিকায় রাখা যায় আপেলের জুস। আপেলে ভিটামিন এ, বি, সি পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর উপাদান থাকায়  ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে আপেল দারুণ কার্যকরী।
 
২. তালিকায় দ্বিতীয় সারিতে রাখা যায় শসার রস। শসায় প্রচুর পরিমাণে পানি রয়েছে। তাই শরীর আর্দ্র রাখতে শসার মতো বিকল্প কোনো শরবত পাওয়া বেশ কঠিন।
 
৩. সকালের হালকা নাশতার পরই খেতে পারেন ঈষদুষ্ণ পানিতে লেবু এবং মধু মেশানো এক গ্লাস শরবত। ওজন আর মেদ ঝরানোর পাশাপাশি এই পানীয় ত্বকের সুরক্ষাও নিশ্চিত করে।
 
৪. বিট আর গাজরের মতো রঙিন সবজি থেকে তৈরি পানীয় প্রতিদিন শীতের ডায়েটে রাখুন। এই দুই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের নানা সমস্যা দূর করা ছাড়াও ত্বকের জেল্লা ফেরায়।
  
তা ছাড়া শীতে এসব পানীয় নিয়মিত খেলে ত্বকের জেল্লা বাড়ার পাশাপাশি বলিরেখা, মেছতা, অকাল বার্ধক্যের মতো সমস্যা এড়ানো অনেক সহজ হয়ে যায়। তাই শীত মৌসুমে ত্বকের যত্নে এসব পানীয় নিয়মিত পান করুন।
 

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit