মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বঙ্গভবনে সিইসি ও ৪ কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে পৌছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের বৈঠক হওয়ার কথা।

এই বৈঠকের পরই কবে ভোটের তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

ইসি সচিব জাহাংগীর আলম বুধবার জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ইসি নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করবে। নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির কোনো পরামর্শ ও নির্দেশনা থাকলে কমিশন তা আমলে নেবে।

 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit