মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

গাজা ইস্যুতে সরব বিশ্ব, নীরব আন্তর্জাতিক সংস্থাগুলো: রাইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় গণহত্যা চালানোর প্রতিবাদে সারা বিশ্বে ইসরাইলবিরোধী ক্ষোভ ব্যাপকভাবে বেড়েছে, কিন্তু গাজা উপত্যকায় দখলদার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি আন্তর্জাতিক সংস্থাগুলো। ফলে বিশ্ববাসী খুবই হতাশ ও উদ্বিগ্ন। 

খবরে বলা হয়েছে, দুশানবে সফর শেষে ইরানি প্রেসিডেন্ট উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ যাবেন। সেখানে তিনি অর্থনৈতিক সহযোগী সংস্থা বা ইকোর ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। 

ইব্রাহিম রাইসি বলেন, ইকো শীর্ষ সম্মেলনে তিনি গাজাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরবেন। সম্মেলনের অবকাশে তিনি বিশ্বের বিভিন্ন সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক করবেন।  

এ সময় ইরানি প্রেসিডেন্ট গাজা প্রসঙ্গে বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি যে সমর্থন দেওয়া হয় তা আসলে কাজই করছে না; বরং তা ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রীয়তা সুস্পষ্ট হয়ে গেছে। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের কণ্ঠস্বরকে কেউ কানে তুলছে না।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit