বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প কাজের শুভ উদ্বোধন।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২০ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : পানি উন্নয়ন বোর্ড নওগাঁর বাস্তবায়নে জেলার পত্নীতলা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলাধীন ৩টি প্রকল্পের পূর্ণবাসন এবং আত্রাই নদী ড্রেজিং সহ তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় প্যাকেজ নও-ডব্লিউ-১৭, ১৮, ১৯ কাজের শুভ উদ্বোধন সোমবার পত্নীতলার নজিপুর বাদপুঁইয়া শিমুলতলী নামক স্থানে করা।

উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভায় নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান এর সভাপতিত্বে ও পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাঃসম্পাদক ও নজিপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম চন্দ্র দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭, নওগাঁ-২ সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, মিঠুন মন্ডল, বাপ্পা মন্ডল,কার্য সহকারী মনসুর আলী, নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, সার্ভেয়ার আব্দুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, মোছাঃ ফাতেমা জিন্না ঝরনা, নজিপুর পৌরসভার প্যানেল মেয়র যুগল চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী দিলিপ চৌহান, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী অশ্বিনী কুমার রায় সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুধীজন প্রমুখ।

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit