শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

রাঙামাটিতে সাইবার মনিটরিং সেল কর্তৃক ৩২ হারানো মোবাইল উদ্ধার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পার্বত্য রাঙামাটিতে জেলা পুলিশ কর্তৃক নতুনভাবে গঠিত সাইবার ক্রাইম মনিটরিং সেল এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ৩২টি হারানো মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাঙামাটির পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এসব মোবাইল ফোনসেট জিডিমূলে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।  পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম এর সার্বিক তত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করত: প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।রাঙামাটির পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্ঠায় সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি পর্যন্ত ২৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৭ লক্ষ টাকা।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit