শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেলরাতের বিমান হামলায় অন্তত ২শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনেকে চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপে। 

গাজায় এ পর্যন্ত নিহত বেড়ে ১০ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চার হাজার ১০৪ শিশু ও দুই হাজার ৬৪১ নারী। সোমবার (৬ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জাতিসংঘ জানিয়েছে, গাজা দুই অংশে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পশ্চিম তীরে চলে গেছেন প্রায় পাঁচ হাজার বাসিন্দা। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার আল-শিফা হাসপাতাল প্রায় বন্ধের পথে। একমাত্র বিশেষায়িত মানসিক স্বাস্থ্যকেন্দ্রটিও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। 

এদিকে, হামাসের আল-কাসাম ব্রিগেড বলছে, গাজার তিনটি স্থানে ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধ করছে তাদের যোদ্ধারা। 
  
গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর তৎপরতা বেড়েছে।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit