শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : আজ মঙ্গলবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ নম্বরে। 

সকাল পৌনে নয়টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের দূষণ স্কোর ৩৪৭। অর্থাৎ শহরটির বায়ু আজ দুর্যোগপূর্ণ। বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ৩৩৫। ভারতের এই শহরটির বায়ুর মানও বিপজ্জনক অবস্থায় রয়েছে।

তৃতীয় অবস্থায় রয়েছে ভারতের কলকাতা শহর। এই শহরটির বায়ুর মানও আজ খুবই অস্বাস্থ্যকর।

অন্যদিকে, রাজধানী ঢাকার স্কোর ১৮৮। সে হিসেবে ঢাকার বাতাস আজ  অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit