মোঃ সালাহউদ্দিন আহমেদ: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি- জামায়াতের ডাকা ৭২ঘন্টা অবরোধ চলাকালে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় বাসস্ট্যান্ড থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মাধবদী শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ, যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শেফাল সূত্রধর, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।