শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শেরপুরে বিএনপির অবরোধ পালনে উপজেলা ও পৌর বিএনপি পৃথক বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২১০ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপির ডাকা ৫ ও ৬ নভেম্বর টানা ২ দিনের অবরোধ কর্সসূচী সফল করতে ৫নভেম্বর রবিবার সকালে উপজেলা ও পৌর বিএনপির পৃথক বক্ষোভ কর্মসূচী পালন করেছে। দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন- জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষ্যে এবং ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে প্রথম দিনে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর নের্তৃত্বে বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিন করে।

এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম আরফান, আব্দুল মোমিন, শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল, মহিলা নেত্রী নাসরিন আকতার পুটি, উপজেলা কৃষকদলের সভাপতি আবু সাঈদ, সদস্য সচিব নুরুল ইসলাম নূর, পিয়ার হোসেন পিয়ার, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, সেচ্ছাসেবকদল নেতা কাওছার আহম্মেদ কলিন্স সহ অন্যান্য নের্তৃবৃন্দ। অপর দিকে পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে বাসট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, আব্দুল করিম, আপেল মাহমুদ, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহুমা ইসলাম রিচি, যুবদল নেতা আয়োব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, ফরহাদ হোসেন, সাফিউল আলম সুবজ, শাহ আরিফ, রাফি আল আমিন, আরমান আলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit