শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

সুস্বাদু পালং পোলাও কীভাবে বানাবেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের স্বাস্থ্যকর সব শাকসবজির মধ্যে অন্যতম পালং শাক। যদিও প্রযুক্তির যুগে এখন প্রায় সারা বছরই পালং শাক বাজারে পাওয়া যায়। প্রোটিন, ফাইবার, আয়রন, ভিটামিন এ এবং সি সমৃদ্ধ এই শাক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। নানা রোগব্যাধি থেকে আমাদের বাঁচায়। দেশি-বিদেশি বিভিন্ন রান্নায় পালং শাক যোগ করলে স্বাদ যেমন বাড়ে, তেমন সেই রান্নার পুষ্টিগুণও বাড়ে।

আজ আপনাদের জন্য রইল পালং পোলাওয়ের রেসিপি। খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর! আর বানাতেও বেশি ঝক্কি নেই।

পালং পোলাওয়ের উপকরণ:

৫০০ গ্ৰাম পোলাও চালের ভাত, এক আঁটি পালং শাক, ২৫০ গ্রাম চিংড়ি মাছ, কয়েক কোয়া রসুন, কয়েকটি গোটা কাঁচা মরিচ, চিনাবাদাম বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এক চামচ ঘি, রান্নার জন্য তেল।

পালং পোলাও তৈরির পদ্ধতি:

পালং শাক কুচিয়ে নিয়ে ধুয়ে নিন ভালো ভাবে। মিক্সিতে পালং শাক, রসুন আর কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। প্রয়োজন হলে অল্প পানি দিয়ে বাটতে পারেন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন।

কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো ভেজে নিন। পেঁয়াজ কুচিও দিয়ে দেবেন। চিংড়ি আর পেঁয়াজ ভাজা ভাজা হলে পালং শাক বাটা দিয়ে দিন। এর সঙ্গে বাদাম বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করুন। তারপর মিনিট পাঁচেকের জন্য ঢাকনা চাপা দিন।

এর পর কড়াইয়ের ঢাকনা খুলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিন। মিনিট তিনেক পর ঢাকা খুলে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপর ভাত দিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে।

১০ মিনিট মতো রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন। নামানোর আগে এক চামচ ঘি মিশিয়ে দেবেন এতে। ব্যস, তাহলেই রেডি হয়ে যাবে পালং পোলাও! গরম গরম পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit