রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

তালাবদ্ধ বিএনপি অফিস, চিঠি নিয়ে অপেক্ষায় ইসির প্রতিনিধি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশে সঙ্ঘাতের পর রাত ১০টা থেকে তালাবদ্ধ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রথমে কার্যালয়টি ক্রাইম সিন টিম টেপ দিয়ে ঘিরে রাখলেও দুই দিন পর সরিয়ে নেয়া হয়েছে। তবে এখনো তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

সকালে জানা গেছে, নির্বাচন কমিশন অফিস থেকে বার্তা নিয়ে মহাসিন নামে একজন প্রতিনিধি এসেছেন বিএনপির কার্যালয়ে। বিএনপির কার্যালয় এখনো তালাবদ্ধ। বার্তাবাহক হোটেল ভিক্টোরিয়ায় অবস্থান করছেন।

চিঠি গ্রহণের বিষয়ে তাৎক্ষণিক জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর  বলেন, ‘বর্তমান ফ্যাসিস্ট সরকার ২৮ অক্টোবর পরিকল্পিভাবে হামলা চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। গ্রেফতার আতঙ্ক, জুজুর ভয়ে কেউ অফিসে যেতে পারছে না। অফিসের সহকারীরা যাচ্ছে না পুলিশ অবরোধ করে রাখার কারণে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে, অনেক নেতাই এখন জেলে না হয় গ্রেফতার আতঙ্ক নিয়ে বাড়ি ছাড়া। তাহলে এই মুহূর্তে ইসির প্রতিনিধির মাধ্যমে পাঠানো চিঠিটি কে গ্রহণ করবে – এমন প্রশ্ন রাখেন বিএনপির এই মুখপাত্র।

ওই চিঠিতে লেখা আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণ প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান অনুসারে একাদশ জাতীয় সংসদের মেয়াদপূর্তির কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩১ অক্টোবর ২০২৩ তারিখ হতে ২৮ জানুয়ারি ২০১৪ তারিখের মধ্যে অনুষ্ঠান করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের মূল অংশীজন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ব প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আগামী ৪ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় এক আলোচনা সভার অয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানটি নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৫২০, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) এ অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উক্ত সভায় সভাপতিত্ব করবেন এবং মাননীয় নির্বাচন কমিশনারবৃন্দ সভায় উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন কর্তৃক আহ্বানকৃত উক্ত সভায় আপনার দলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আপনাদের কর্তৃক মনোনীত দু’জন উপযুক্ত প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য মাননীয় কমিশন অনুরোধ জানিয়েছেন।

কিউএনবি/বিপুল/০২.১১.২০২৩/ দুপুর ১২.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit