সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রেডক্রিসেন্টের চিকিৎসা সরঞ্জাম, সন্ধান ও উদ্ধার উপকরন এবং মশারী বিতরন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, রেডক্রিসেন্ট সোসাইটি সব সময় মানবতার কল্যানে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্টির এগিয়ে নিতে দুস্থ অসহায় মানুষের কল্যানে বিভিন্ন ধরনের ভাতা প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনে আমাদের সবাইুকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে তাহলে আমাদের কাংখিত উন্নয়ন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব।রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে পিপিপি প্রকল্পের অধীনে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, সন্ধান ও উদ্ধার উপকরন হস্তান্তর এবং মশারী বিতরন কার্য্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১লা নভেম্বর দুপুরে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে দক্ষিন সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে পাইলট পোগ্রাম্যাটিক পার্টনারশীপ প্রকল্প (পিপিপি) প্রকল্পের অধীনে ২৬নং ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, সন্ধান ও উদ্ধার উপকরন হস্তান্তর এবং চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে মশারী বিতরন কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে ও পিপিপি প্রকল্পের ফিল্ড অফিসার আব্দুর রাকিব সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য সুয়েব আহমদ, মোঃ মজির উদ্দিন।

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, আজীবন সদস্য এডভোেেকট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, আজীবন সদস্য মিজানুর রহমান, আজীবন সদস্য আব্দুর রব হাজারী, আজীবন সদস্য মাসুদ খান, ডেনিস রেড ক্রস প্রতিনিধি ও সিলেট ইউনিট কমিউনিটি অর্গানাইজার আবদুল ওয়াহাব, যুব প্রধান পলাশ গুন প্র্রমূখ।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit