মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

শাহজালাল জামেয়া ইসলামিয়া নাজিরেরগাঁয়ের পুরস্কার বিতরণ ও সিরাতুন্নবী সাঃ মাহফিল অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখার উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা ও সীরাত সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সীরাতুন নবী সাঃ মাহফিল গত ৩১ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়।শাহজালাল জামেয়া ইসলামিয়া নাজিরেরগাঁয়ের ভারপ্রাপ্ত সুপার মাওলানা জুনায়েদ আল হাবীব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জামেয়ার প্রবীন শিক্ষক মাওলানা আজিজুর রহমান জামেয়ার শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রিয়াজ উদ্দিন আহমদ, ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ.এম.এল.আর ট্রাস্টের চেয়ারম্যান এম আবুল হোসেন শরীফ প্রমুখ। এছাড়াও জামেয়ার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামেয়ার ছাত্র হাফিজ মাহফুজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কালজয়ী আদর্শের হযরত মুহাম্মদ সাঃ এর বিকল্প নেই। বর্তমান বিশ্বে অশান্তি, অস্থিরতা, জুলুম, নির্যাতন, খুন, রাহাজানি, নারী নির্যাতন এবং অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের হাহাকার সর্বত্র বিরাজিত। এই সকল অশান্তি, অস্থিরতা থেকে মুক্তি পেতে আমরা সকলে রাসুল সা.’র আদর্শে অনুপ্রাণিত হয়ে সঠিক পথে চলব। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে তাওফিক দান করুন।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে সীরাতুন নবী (সাঃ) মাহফিল সমাপ্ত করা হয়।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit