বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

বাংলাদেশের ওষুধ ১৫৭ দেশে রপ্তানি হয়: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হয়। রবিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হয়ে থাকে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিন হাজার ৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ বিদেশে রপ্তানি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, যেসব দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি হয় সে দেশগুলো- আফগানিস্তান, আজারবাইজান, ভুটান, কম্বোডিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, জর্ডান, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, মালয়েশিয়া, ম্যাকাও, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন, তাইওয়ান, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, লেবানন, কুয়েত, কাতার, ওমান, উপসাগরীয় দেশসমূহ (জিসিসি), তুর্কমেনিস্তান কাজাকিস্তান, বাহরাইন, ব্রুনাই দারুস সালাম, নরওয়ে, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, রুমানিয়া, ফ্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইজালা সর্বহা আয়ারল্যান্ড, বুলগেরিয়া, মেসিডোনিয়া, বসনিয়া, টোবাগো, সান মারিনো, বোতসোয়ানা, চাঁদ, মিশর, ইজিপ্ট, ইজিপ্ট, পাবন, কেনিয়া, লিবিয়া, লাইবেরিয়া লেসোথো, মরিশাস নাইজেরিয়া, মালাউই মালি সেনেগাল, সোমালিয়া, দক্ষিণ, সোয়াজিল্যান্ড, সেনে তানজানিয়া, তিউনিসিয়া, টোগো, উপান্ডা, জামাইকা, লাওস মৌরিতানিয়া, সোমালি লাই, জাম্বিয়া, অ্যা, ই, ডা, মেক্সিকো, ডোমিনিকান প্রবচ হাইতি আর্জেন্টিনা, বেলিজ, ব্রাজিল, কলম্বিয়া, কোপা-রিক মন্টিনিগ্রো, নিকারাগুয়া, পানামা, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, চোশা, ভেনেজুয়েলা জানু কুরাকাও, প্যারাগুয়ে, উরুগুয়ে।

সরকার দলীয় আরেক এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, দেশের প্রথম জাতীয় টিকা দিবস থেকে এ পর্যন্ত ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা খাওয়ানো হয়েছে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে গুটিবসন্তের টিকা প্রদানের মাধ্যমে বাংলাদেশে প্রথম টিকাদান শুরু হয়। এরপর বাংলাদেশ থেকে গুটিবসন্ত নির্মূল হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit