রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঢাবির ফাঁকা ক্যাম্পাসে বহিরাগতের মহড়া,ক্যাম্পাস যেন বাস টার্মিনাল!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪১৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আওয়ামী লীগ,বিএনপি ও জামায়াতের আজকের (২৮ অক্টোবর) সমাবেশ কে ঘিরে ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাঁকা ক্যাম্পাসে বহিরাগত লোকজন লাঠি হাতে মহড়া দিয়েছে। আওয়ামী লীগের সমাবেশে আগত নেতাকর্মীদের বহনকারী বাস গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পার্কিং করায় পুরো বিশ্ববিদ্যালয় এরিয়া বাস টার্মিনালে পরিণত হয়েছে।

জানা গেছে ,শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ , যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বাসযোগে ক্যাম্পাসে আসতে থাকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা বাস রেখে লাঠিতে পতাকা বেঁধে মিছিলযোগে মহাসমাবেশের দিকে যাত্রা করে।

এছাড়াও দুপুর ১২টা বাজতেই বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা রড, লাঠি, স্ট্যাম্প, হকিস্টিক ইত্যাদি নিয়ে টিএসসিতে জড়ো হতে থাকে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে তারা ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় মিছিল দিতে থাকেন। 

টিএসসিতে ছাত্রলীগের নেতাকর্মীদের কে ক্রিকেট খেলতে দেখা গেছে। এদিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের সমাবেশস্থল হলেও এর প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাস টার্মিনালে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত আওয়ামী লীগ নেতাকর্মীদের ভীড় বাড়তে থাকে। একের পর এক বাস এসে জড়ো হয় ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। বেলা বাড়তেই পুরো ক্যাম্পাস রূপ নেয় বাসস্ট্যান্ডে।

অন্যদিকে, বহিরাগত এসব আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রত্যেকের হাতে হাতে লাঠি। লম্বা লম্বা বাঁশ কিংবা কাঠের লাঠিতে ছোট আকারের পতাকা লাগিয়ে তারা দলে দলে সমাবেশের উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেন নি। অনলাইনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি সিন করেন নি।

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit