বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম

ভোরে খান ইউনুসে ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ইসরাইল হামলা চালিয়েছে। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। খান ইউনুসের বেশ কয়েকটি বাড়িতে ভোরের আগে হামলায় একজন সাংবাদিক এবং তার মা নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইলের হামলায় গাজাজুড়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ৪০ জন। খবর আলজাজিরার। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার ভোরের আগে দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নিহত ১০ জনের মধ্যে সাংবাদিক ইয়াসির আবু নামাস এবং তার মা ছিলেন। খান ইউনুসের পশ্চিমে অবস্থিত তাদের বাড়িতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নামাস এবং তার মা নিহত হন। তার মৃত্যুতে ৭ অক্টোবর থেকে গাজায় নিহত গণমাধ্যমকর্মীদের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।

খান ইউনুসের পূর্বে মাআন এলাকায় আবু শাহমা পরিবার কমপ্লেক্সে ইসরাইল পৃথক হামলা চালালে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এদিকে ইসরাইলি যুদ্ধবিমানগুলো খান ইউনুসের পশ্চিমে আল-মাশরাউ রোড বরাবর আলমি পরিবার কমপ্লেক্সেও বোমাবর্ষণ করেছে। এ ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। চতুর্থ বিমান হামলাটি হয়েছে খান ইউনুসের পশ্চিমে আল-আমালপাড়ায় ওল্ড ক্রিসেন্ট স্ট্রিটের পাশে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit