শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মুম্বাইয়ে ‘মুজিব’ প্রদর্শনী, শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশে মুক্তির পর আগামীকাল ২৭ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ উপলক্ষে বুধবার মুম্বাইয়ের ভারতের জাতীয় জাদুঘরে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সেখানে কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন ভারতীয় সিনেমা সংশ্লিষ্টরা। এই আয়োজনে সিনেমাটির কেন্দ্রীয় অভিনেতা আরিফিন শুভ ছাড়াও বাংলাদেশ থেকে উপস্থিত ছিলে বিএফডিসির কর্মকর্তারা।

প্রদর্শনী শেষে শ্যাম বেনেগাল বলেন, আমি সিনেমাটি তৈরি করে বেশ উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মুজিব কন্যা সিনেমাটি পছন্দ করেছেন।

বিশেষ প্রদর্শনীর পর আরিফিন শুভর প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩ সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির দিন থেকেই সাড়া ফেলছে সিনেমাটি। দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ১৮টি শো চলছিল সিনেমাটির। দর্শক চাহিদার কারণে থেকে শো বেড়ে দ্বিগুণ হয়েছে। এরপর হলসংখ্যাও বাড়ে।

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit