শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শুক্র ও শনিবারের যেসব চাকরির পরীক্ষা স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ২৮ অক্টোবর (শনিবার) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। এই দুই দলের পৃথক সমাবেশ নিয়ে উৎকণ্ঠায় আছেন অনেকেই। তাদের মধ্যে চাকরিপ্রার্থীরা তো রয়েছেনই। কারণ সপ্তাহের এই দুই ছুটির দিনেই সরকারি চাকরির অধিকাংশ নিয়োগ পরীক্ষা হয়ে থাকে।

সমাবেশকে ঘিরে উৎকণ্ঠার মধ্যে শনিবারে অনুষ্ঠিতব্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া কাল শুক্রবারের চাকরির পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

চাকরিদাতা প্রতিষ্ঠানের কেউ আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচির কারণে চাকরির পরীক্ষাগুলো স্থগিত করার কথা না বললেও কারণ যে এটিই সেটি অবশ্য স্বীকার করেছেন, তবে নাম প্রকাশ না করার শর্তে।

স্থগিত হলো যেসব পরীক্ষা
আগামী শনিবার অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা এবং ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার আওতাধীন আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ ছাড়া শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শুক্রবার সবচেয়ে বড় পরীক্ষা জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭৩। ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

ডাক বিভাগের ৮টি পরীক্ষা স্থগিত
বাংলাদেশ ডাক বিভাগের অধীন পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের শনিবার অনুষ্ঠেয় আটটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই/নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে যথাসময়ে প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

বিনার চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো। বিজ্ঞপ্তি অনুসারে, কম্পিউটার অপারেটর পদে একজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন, পিএ একজন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিল ২৮ অক্টোবর। সেটি স্থগিত করে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit