শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ৪ হাজার ৫ শত ২৫ জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের হলরুমে ২৬ অক্টোবর সকালে প্রোণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় ৪ হাজার কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১ শত ১০ কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১ শত ৫০ কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি করে মসুরের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে মূগের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ৫০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে পেয়াজের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১৫ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে সূর্যমুখীর বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস।

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit