স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হারের পর পয়েন্ট টেবিলের একদম তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের অবস্থান। কড়া বাস্তবের সম্মুখীন হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বলেছেন, ‘সেমি না খেললেও, পাঁচ বা ছয়ে শেষ করতে চাই বিশ্বকাপ।’
মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ শতকের পরও বড় ব্যবধানে হার নেট রান রেটেও ফেলেছ বড় প্রভাব। সাকিব বলেন, ‘এখনো অনেক কিছু শেখার, অনেক কিছু করার বাকি। আশা করি আমরা আমরা শক্তিশালী হয়ে ফিরে আসতে পারব।’তবে এই হারে সেমির সমীকরণ থেকে ছিটকেই গেল বাংলাদেশ
কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪২