বিনোদন ডেস্ক : এদিকে ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ বলিউড ভাইজান। তার মতে যতবার তারা এক হয়েছেন ততবার দর্শকের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। আর ‘জাস্ট চিল’ থেকে শুরু করে করে ‘মাশআল্লাহ’, ‘আইথে আ’ , ‘সোয়াগ সে সোয়াগাত’ গান দিয়ে দর্শক মাতিয়েছেন এ জুটি। এবারও তার ব্যতিক্রম নয়।তাই সালমান খান বললেন, ‘ক্যাট তুমি ফাটিয়ে দিয়েছো! তোমার সঙ্গে নাচতে সব সময়ই ভালো লাগে।’

মজার ব্যাপার হচ্ছে ৩ মিনিট ৪৯ সেকেন্ডের এই গানে ১২টি পোশাকে দেখা গেছে ক্যাটকে। ঝলমলে কালারফুল পোশাকে ক্যাটরিনা সেজেছেন, তার সাথে উৎসবে মেতেছেন সালমান। তাছাড়া গানে টাইগারের ওপর থেকেও নজর সড়ানো দায়। সম্পূর্ণ গানটি ছিল ডান্সিং মুডের।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৫