মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

চৌগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে তারুণ্যের কণ্ঠ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, উপজেলার কয়েকটি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেইবাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।

বাংলাদেশ বেতারের তারুণ্যের কণ্ঠ প্রোগ্রামের উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত আট বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদফতরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।

আগামী ১৮ নভেম্বর শনিবার রাত ৮টা ১০ মিনিটে পরিচালক বশির উদ্দিনের নির্দেশনায় উপ-পরিচালক আমিরুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফএম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কণ্ঠ প্রচার হবে।

প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে কাজকরতে হবে । আসুন সম্মিলিতভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit