সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

২০ বছরের খরা কাটাতে ভারতের দরকার ২৭৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির কোনো ইভেন্টে ২০০৩ সালের পর নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। ২০ বছরের খরা কাটাতে হলে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে ২৭৪ রান করতে হবে। বিশ্বকাপের চলমান ১৩তম আসরের হট ফেভারিট নিউজিল্যান্ড-ভারত। দুই দল নিজেদের প্রথম চার ম্যাচে টানা জিতে ৮ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছে। 

রোববার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ড্যারিল মিচেলের সেঞ্চুরির পরও ২৭৩ রানে অলআউট নিউজিল্যান্ড। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর দলের হাল ধরেন রাচিন রবিন্দ্র ও ড্যারিল মিচেল। তৃতীয় উইকেটে তারা ১৫২ বলে ১৫৯ রানের জুটি গড়েন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই একটা পর্যায়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪৩ রান। 

এরপর মাত্র ৩০ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় ৬ উইকেট। শেষদিকে এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি কিউইরা। দলের হয়ে ১২৭ বলে ৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৩০ রান করেন মিচেল। এছাড়া ৮৭ বলে ৬টি চার আর এক ছক্কায় ৭৫ রান করেন রাচিন রবিন্দ্র। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫৪ রানে ৫ উইকেট শিকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit