শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ইসরায়েলকে সমর্থন, টরন্টোর মসজিদে জনরোষের কবলে ট্রুডো

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আর ইসরায়েলকে সমর্থন দেয়ায় এবার নিজ দেশেই জনগণের তোপের মুখে পড়লেন তিনি। টরন্টোর একটি মসজিদে গিয়ে জনরোষে পড়েন জাস্টিন ট্রুডো। খবর টরন্টো সান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে। ভিডিওতে দেখা যায়, জাস্টিন ট্রুডো মসজিদে গেলে সেখানে একদল লোক জড়ো হন। ট্রুডোকে উদ্দেশ্য করে তারা ‘শেম অন ইউ’ বলেও স্লোগান দেন।

প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (২০ অক্টোবর) টরন্টোর ইটোবিকোক এলাকায় একটি মসজিদে সফরে যান ট্রুডো। প্রথমে তার মসজিদে প্রবেশের কথা জানানো না হলেও, পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় ট্রুডোর সফরের বিষয়টি নিশ্চিত করে।

মূলত মধ্যপ্রাচ্যে মুসলমানরা নির্যাতিত হওয়ায় তাদের প্রতি সমর্থনে টরন্টোর ইন্টারন্যাশনাল মুসলিম অর্গানাইজেশনে যান ট্রুডো। আর সেখানেই জনগণের তোপের মুখে পড়েন তিনি।

ভিডিওতে দেখা যায় মসজিদে জাস্টিন ট্রুডোকে উদ্দেশ্য করে ‘শেম অন ইউ’ স্লোগান দেন একদল মানুষ। এ সময় জাস্টিন ট্রুডোকে মসজিদে কথা বলতে না দেয়ার জন্য অনুরোধ জানান অনেকে।

এছাড়া মসজিদের বাইরে বের হলে একদল লোক ট্রুডোর সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং তাকে উদ্দেশ করে বলেন, কঠিন সময়ে আপনিও প্রার্থনা করুন। এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতিতে হস্তক্ষেপের জন্য অনুরোধ করেন।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit