শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ইউক্রেনের খারকিভে রাশিয়ার হামলা, নিহত ছয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন ডাককর্মী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৬ জন।

রবিবার এক প্রতিবেদনে এ খবর জানায় বিবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার গভীর রাতে পূর্ব ইউক্রেনের একটি বিতরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ছয় ডাক কর্মী নিহত এবং আরও ১৬ জন আহত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেন, ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার অফিসে হামলা হয়েছে।

এ সময় জেলেনস্কির শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার লোগোসহ একটি পাত্র দেখা গেছে।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত। নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে সাতজন মোটামুটি অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আর সাতজন “গুরুতর অবস্থায়” রয়েছে।

এছাড়া পুলিশ জানিয়েছে যে যখন হামলাটি ঘটে তখন বিল্ডিংটির ভেতরে ২২ জন ছিলেন।

জেলেনস্কি জানিয়েছেন যে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, জরুরী পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে।

তবে হামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি রাশিয়া। এর আগে ইউক্রেনে তার আগ্রাসনের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছিল দেশটি।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit