রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা শাখার সম্মেলন সম্পন্ন সভাপতি খোকন, সম্পাদক ইসমাইল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২১ অক্টোবর শনিবার বিকালে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল রুমে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মৎসজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ইসলাম আলী।জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা আহবায়ক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল আলী মেম্বার এর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় মৎসজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম ফরুকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মিরাজ হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতি সুনামগঞ্জ জেলা সভাপতি ইদ্রিছ আলী। বক্তব্য রাখেন, সিলেট কেন্দ্রীয় মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মৎস্যজীবী সমিতি জকিগঞ্জ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি জমিরুল ইসলাম বাবলু, বিয়ানীবাজার উপজেলা সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস.এম লুৎফুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সহ সভাপতি আতাউর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হক খসরু, জৈন্তাপুর উপজেলা সভাপতি মঈন উদ্দিন, কানাইঘাট উপজেলা সভাপতি আব্দুল খালিক, সদর উপজেলা সদস্য কানাই বাবু। উপস্থিত ছিলেন, শাহীন আহমদ, আব্দুল আলিম, মঈনুল ইসলাম, ফারুক আহমদ, মাওলানা রমিজ উদ্দিন, তাজ উদ্দিন, আদিল আহমদ, মিজানুর রহমান মধু।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আলীম ও গীতা পাঠ করেন সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জাতীয় মৎসজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম ফরুকী’র সভাপতিত্ব প্রধান অতিথি জাতীয় মৎসজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ইসলাম আলী সর্বসম্মতিক্রমে সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকনকে সভাপতি ও মোঃ ইসমাইল আলী মেম্বার-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা কমিটির নাম ঘোষণা করেন।সমিতির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছে- সিনিয়র সহ সভাপতি রহিম উদ্দিন, সহ সভাপতি নূরুল ইসলাম, ছালেহ আহমদ, জমিরুল ইসলাম বাবলু, মঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মাওলানা রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আদিল আহমদ, দপ্তর সম্পাদক কবির আহমদ ময়না, প্রচার সম্পাদক আমিনুল হক খসরু।

সভায় বক্তারা মৎস্যজীবীদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, প্রকৃত মৎস্যজীবীরা বিভিন্ন ভাবে বঞ্চিত রয়েছেন। মৎস্যজীবী নাম ব্যবহার করে অমৎস্যজীবীরা সুযোগ সুবিধা গ্রহণ করছেন। সে দিকে সচেতন হয়ে মৎস্যজীবীরা প্রতিরোধ গড়ে তোলতে হবে। বক্তারা বলেন, ‘জাল যার জলা তার, মৎস্যজীবীদের অধিকার’। কিন্তু দুঃখজন হলেও সত্য বাস্তবে তার বিপরীত। মৎস্যজীবী পরিচয় দিয়ে যারা মৎস্যজীবীদের অধিকার থেকে বঞ্চিত রেখেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সহ প্রশাসনের প্রতি আহবান জানান।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit