বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ভোরে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৯

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় আজ ভোরে ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।

শনিবার ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলের বোমাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এ ছাড়া গতরাতে ইসরাইল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।

এ হামলায় সাংবাদিকসহ আরও ২০ জনেরও বেশি গ্রেফতার হয়েছেন।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit