বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (১৮ অক্টোবর) সিরিজ শেষে প্রধান অতিথি হিসেবে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ওয়ানডে, একটি টি-টেন ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে টি-টেন ছাড়া সব ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। এই আয়োজনে বাংলাদেশে খেলতে এসে অভিভূত ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দলের অধিনায়ক জয়তি রাম বলেন, বাংলাদেশের মানুষ আত্মীয় পরায়ন। এখানে খেলতে এসে আমরা অনেক খুশি। ভবিষ্যতে আবারও খেলতে আসতে আগ্রহী।

খেলা দেখতে আসা হেলাল কবির, তানভীরসহ একাধিক দর্শক জানান, কারও একটি হাত নেই, কারও পায়ের সমস্যা। স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। কেউ আবার একটি চোখেই দেখতে পান বা ভুগছেন জন্মগত শারীরিক ত্রুটি নিয়ে। তবুও মাঠে নেমে তারা মারছেন চার-ছক্কা, ভাঙছেন প্রতিপক্ষের স্ট্যাম্প। শারীরিক বাধা পেরিয়ে ক্রিকেটকে ভালোবেসে মাঠে নামা এ খেলোয়াড়দের খেলা দেখতে পেরে খুশি তারা। বাংলাদেশ দলের অধিনায়ক মাহবুব জানান, সিরিজ জয়ে আমরা অনেক খুশি। আমাদের চাওয়া আগামীতেও যেন এ রকম খেলার আয়োজন করা হয়। যাতে আমরা আমাদের প্রতিভা দেখাতে পারি।

লালমনিরহাট ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহিন রায় বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিজেবল ক্রিকেট কমিটির অনুমোদনে আমরা এ আন্তর্জাতিক সিরিজটির আয়োজন করেছি। লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন জানান, এ ধরনের সিরিজ ডিজেবল খেলোয়ারদের আগ্রহ ও অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে। ভবিষ্যতে এ ধরনের খেলার আয়োজন করা হলে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে গত শনিবার (১৩ অক্টোবর) থেকে সিরিজটি শেখ কামাল ষ্টেডিয়ামে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়। পরে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে রোববার (১৪ অক্টোবর) সকালে সিরিজের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit