বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শতাধিক মানুষের ‘পুজোর খুশি’

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় দুই শতাধিক সাধারণ মানুষের ‘পুজোর খুশি’ এনে দিলো ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়া’। সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে দুই শতাধিক সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।   

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, কালভৈরব মন্দির পরিচালনা কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতিশ রঞ্জন রায়, সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডমিন অভিজিৎ সূত্রধর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘উৎসবের সাথে আমাদের সংস্কৃতির কোনো পার্থক্য থাকে না। আমাদের সংস্কৃতি উৎসবের ক্ষেত্রে মিলে মিশে একাকার হয়ে যায়। বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ অনেক শক্তিশালী। এই সংস্কৃতি যেমন চলে আসছে আগামীতেও চলবে।’

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit