রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের জাতীয় শেখ রাসেল দিবস পালন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, শেখ রাসেল দিবস পালনের মাধ্যমে আমরা একদিকে বঙ্গবন্ধুর পরিবারের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা স্বীকারের সুযোগ পেয়েছি, অন্যদিকে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানা সুযোগ পাচ্ছে। তিনি বলেন, ৪র্থ শ্রেণি ছাত্র শেখ রাসেল বেঁচে থাকলে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ রাখতে পারতেন, কিন্তু ঘাতকের বুলেট শেখ রাসেলের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি। তারপরও বলতে পারি ঘাতকেরা তার স্বপ্নকে হারাতে পারেনি।

আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও বহুমাত্রিক কর্মপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। তাইতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় রাখতে চায়। এমপি হাবিব ,সুরমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চন্ডিপুলস্থ এমপির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের অনুজ শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম আহমদ, আব্দুল আহাদ ইসলাম, নজরুল ইসলাম, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাষ্টার, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম, আব্দুল বাছিত ছোবা, ছালিক মিয়া, শামীম কবির, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, জেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি নিজাম আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শহীদদের রূহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ-সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমপি হাবিবুর রহমান হাবিব।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit