মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

আদিতমারীতে স্কুল মাঠে গাঁজা সেবন, ৪জনের কারাদন্ড

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৩৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুল মাঠে গাঁজা সেবনের দায়ে ৪ যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর)  সকালে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক। এর গগে বুধবার(১৮ অক্টোবর) দিনগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিআর সারোয়ার এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের ভাদাই এলাকার আয়নাল হকের ছেলে মামুন মিয়া, একই এলাকার তৈয়ব আলীর ছেলে হামিজার রহমান, হাবিবুর রহমানের ছেলে রোহান, পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিআর সারোয়ার জানান, উপজেলা সদরের আদিতমারী জিএস সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কতিপয় মাদকসেবী মাদক সেবন করছে।

  এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে রাতের আঁধারে বিদ্যালয় মাঠে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও জিআর সারোয়ার। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় চার যুবককে আটক করে। পরে তারা তাদের অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ইউএনও জিআর সারোয়ার বলেন, আদিতমারী উপজেলাকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত রাখতে এ অভিযান অব্যহত থাকবে। এ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit