মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের রক্তের প্রতিটি ফোঁটা ইহুদিবাদীদের পতন ডেকে আনছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৮ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে বিশাল এক জনসভায় দেয়া ভাষণে এই সতর্কবার্তা দেন রাইসি। খবর আল-আরাবিয়ার। তিনি বলেন, হাসপাতালে (গাজার) হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী শাসনের (ইসরাইল) পতন শুরু হয়ে গেছে। ফিলিস্তিনিদের রক্তের প্রতিটি ফোঁটা এই ইহুদিবাদীদের পতনের কাছাকাছি নিয়ে আসছে। 

এসময় যুক্তরাষ্ট্রকে ইসরাইলের সংঘটিত ‘অপরাধে’ সহযোগী হিসেবে অভিযুক্ত করেন রাইসি। তিনি বলেন, বিশ্বের প্রতিটি মানুষ আমেরিকাকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধের সহযোগী মনে করে। এর আগে, আল-আহলি হাসপাতালে নারী-শিশুসহ নিরপরাধ মানুষের ওপর ‘গণহত্যা’চালানোর পর ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি লেখেন, হাসপাতালে এক হাজারেরও বেশি নিরপরাধ নারী-শিশুর ওপর বোমাবর্ষণ ও গণহত্যার মধ্যদিয়ে ইহুদি রাষ্ট্রটি (ইসরাইল) ভয়ংকর অপরাধ করেছে। ভুয়া এই রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্য গড়ে তোলার সময় এসেছে, যারা জঙ্গিগোষ্ঠী আইএস এবং এর হত্যাযন্ত্রের চেয়েও ঘৃণ্য। 

ইসরাইলকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, ‘টাইম ইজ ওভার!’ বা ‘সময় শেষ!’মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন ইসরাইলি বাহিনীর হামলায় আহত শত শত রোগী।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit